Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. রাজনীতি
  6. অপরাধ

রাজবাড়ীতে যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
৮ জানুয়ারি ২০২৫, ১১:১৫ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর থানা পুলিশ সোমবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে ইব্রাহিম মোল্লা (৩৮) নামের যুবলীগ নেতা, ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে হামলার মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইব্রাহিম মোল্লা রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে। এছাড়া তিনি রামকান্তপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় তদন্তে প্রাপ্ত আসামী ছিলেন তিনি। এছাড়া রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ান পরিষদের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও রামকান্তপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তিনি।

এর আগে রাজবাড়ী সদর থানায় গত ৩০ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ও তাঁর ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী সহ ১৭০ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাত আরো ৩০০ জন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করেন। দায়েরকৃত ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে ইব্রাহীম মোল্লাকে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মাহমুদুর রহমান আরও বলেন, আজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়। পরে বিজ্ঞ আদালত ইব্রাহিম মোল্লাকে জেলা কারাগারে প্রেরণ করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার