Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. ধর্ম ও জীবন

দৌলতদিয়ায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে “হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন”

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ জানুয়ারি ২০২৫, ৯:৫৬ অপরাহ্ণ

Link Copied!

মইন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট সংলগ্ন শাহাদৎ মেম্বার পাড়া এলাকায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগিতা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন”।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সংগঠনের পক্ষ হতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত শহিদুল শেখের পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা, ২টি লেপ, তিন বান্ডিল ঢেউটিন, এক বস্তা চাউল, কাঁচা বাজার ও শুকনা খাবার তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সিরাজুল ইসলাম, সুলতান মাহমুদ, শামসুল হক, মো. আলাউদ্দিন, শেখ আয়নাল আহসান, ইব্রাহিম মাহমুদ, শাহিনুর রহমান শাহিন, মোয়াজ্জেম, আল আমিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর শুক্রবার বিকালে শহিদের বাড়ির রান্নাঘর হতে সৃষ্ট আগুনে তার বাড়ির দুটি বসত ঘরের সাথে একটি গরু পুড়ে ছাই হয়ে যায়। এবং দুটি গরু মারাত্মকভাবে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা আগুন নেভাতে ব‍্যর্থ হলে স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে পরবর্তীতে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার