Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

মারধরের প্রতিশোধ নিতেই রাজবাড়ীর তানভীরকে হত্যা করা হয় বলে আদালতে স্বীকারোক্তি

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ জানুয়ারি ২০২৫, ১১:৩৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে আলোচিত কলেজছাত্র তানভীর শেখ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী মো. সবুজ বেপারী হত্যার দায় স্বীকার করে গতকাল বৃহস্পতিবার রাতে আদালতে ১৬৪ ধারায় জবানবিন্দ দিয়েছেন। বুধবার দিবাগত রাত দুইটার দিকে ফরিদপুরের চরভদ্রাসন থানাধীন হরিরামপুর পদ্মার চর থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় রাজবাড়ী সদর থানা পুলিশ সবুজকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সবুজ বেপারী (২২) রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার শহিদ বেপারীর ছেলে। তাকে বৃহস্পতিবার সকালে সদর থানায় হাজিরের পর বিকেলে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. সুমন হোসেনের আদালতে প্রেরণ করা হয়। সন্ধ্যার পর থেকে রাত ৮টা পর্যন্ত সবুজের জবানবন্দি রেকর্ড সম্পন্ন হয়। রাতেই তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

তানভীর শেখ (১৯) রাজবাড়ী পৌরসভার ৩নম্বর ওয়ার্ড বিনোদপুর মহল্লার বাবর আলী ওরফে বাবু শেখের ছেলে। সে শহরের ডা. আবুল হোসেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ৩নম্বর ওয়ার্ড ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। জুলাই-আগষ্টে আন্দোলন চলাকালীন সময় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সাথে রাজপথে আন্দোলনে সক্রিয় ছিলেন তানভীর।

এর আগে ১৭ নভেম্বর রাতে মামলার দ্বিতীয় আসামী সবুজের বন্ধু জাহিদুল ইসলাম ওরফে জিসানকে (২১) ঢাকার কেরানীগঞ্জ থেকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের কাছে স্বীকারোক্তিতে সদর উপজেলার সোনাকান্দর কবরস্থান থেকে তানভীর হত্যকা-ে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও চাপাতি উদ্ধার করে। ১৮ নভেম্বর সন্ধ্যায় আদালতে জিসান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

আদালতে স্বীকারোক্তিতে সবুজ জানায়, ২ নভেম্বর শহরের রেলগেট সংলগ্ন স্থানীয় রঙের দোকানের সামনে অটোরিক্সা রাখা নিয়ে জাহিদুলের বড় ভাই জুয়েলের সাথে অটোরিক্সা চালকের বাকবিত-া হয়। এ ঘটনায় জাহিদুল ও নিহত তানভীর দুটি পক্ষ নিয়ে বিরোধে জড়িয়ে পরে। ঘটনার তিনদিন আগে শহরের ড্রাইআইচ ফ্যাক্টরি এলাকায় জাহিদুলের সাথে সবুজকে তানভীর লোকজন নিয়ে মারধর করে। তখন থেকে প্রতিশোধ নিতে সুযোগের অপেক্ষা করছিল। ১২ নভেম্বর রাতে তারা তানভীরকে কুপিয়ে হত্যা করে বলে আদালতকে জানায়। রাত ৮টার পর আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হয়।

তানভীরের পরিবার জানায়, ১২ নভেম্বর রাত ৯টার দিকে শহরের বিনোদপুর বাসার অদূরে স্থানীয় সর্বজনীন মন্দির ও সাহবুদ্দিন মুন্নুর মুদি দোকান সংলগ্ন তিন রাস্তার মোড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল তানভীর। সবুজসহ ১০-১২জন অস্ত্রের মুখে জিম্মি করে তানভীরকে উপর্যপুরি ছুরিকাঘাত করতে থাকে। পেটে ও পিঠে কুপিয়ে রক্তাত্ব করলে পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।

পরদিন ১৩ নভেম্বর তানভীরের মামা আলম শেখ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় সবুজ বেপারীকে প্রধান করে মোট ১০ জনকে চিহিৃত আসামী এবং অজ্ঞাত ৮জনকে আসামী করে হত্যা মামলা(নং-১৩) করেন। ওই দিন সন্ধ্যায় মামলার এজাহারভুক্ত ৪নম্বর আসামী কাজল ও ৮নম্বর এজাহারভুক্ত আসামী রহিমকে পুলিশ গ্রেপ্তার করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, কলেজছাত্র তানভীর হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী সবুজসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সবুজ এবং আগে গ্রেপ্তারকৃত দুই নম্বর আসামী জাহিদুল ইসলাম ওরফে জিসান হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। মামলার অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার