Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. স্বাস্থ্য
  6. আলোচিত খবর

কালুখালীতে সেনাবাহিনীর আয়োজনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ৫৫ পদাতিক ডিভিশন কর্তৃক আয়োজিত রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ার অসহায় ও দুস্থ মানুষের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলায় অবস্থিত রাজবাড়ী মেলিটারি ট্রেনিং এরিয়া (আরএমটিএ) তে ম্যানুভার অনুশীলন ২০২৪-২৫ পরিচালনার পাশাপাশি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পেইনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিশেষজ্ঞ চিকিৎসকগণের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

শনিবার সকাল ১০টার দিকে জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল উপস্থিত থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন অবহিত করেন, প্রতি বছরের ন্যায় এ বছরও মেডিকেল ক্যাম্পেইন সহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের সেনাসদস্যগণ। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরণের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে তিনি দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণের পরিকল্পনার বিষয়টিও সকলকে অবহিত করেন। এ সময় সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকগণ ছাড়াও উর্দ্ধোতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার