Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

গোয়ালন্দে নবাগত ইউএনও নাহিদুর রহমানের যোগদান

রাজবাড়ী মেইল ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ণ

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মো. নাহিদুর রহমান যোগদান করেছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে উপজেলার দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ৩৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. নাহিদুর রহমানের বাড়ী বরগুনা জেলার বামনা উপজেলায়। গোয়ালন্দে যোগদানের পূর্বে তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর মো. নাহিদুর রহমান বলেন, গোয়ালন্দ উপজেলা থেকে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ রোধসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করার লক্ষ্যে তিনি কাজ করবেন। পাশাপাশি তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন ও শিক্ষার প্রসারে সচেষ্ট থাকবেন। দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর  রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন প্রমূখ কর্মকর্তাসহ সরকারি সকল দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার