Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি
  5. ধর্ম ও জীবন

শোক সংবাদ, বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমানের মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪, ৫:৫১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কানাডা প্রবাসী আব্দুল হালিম মিয়ার ছোট ভাই গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আবু হেনা মোহাম্মদ সাইদুর রহমান (৫৫) মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি মা, ভাই, স্ত্রী, এক ছেলে দুই মেয়ে সহ বহু শুভাকাঙ্খি রেখে গেছেন।

তিনি রাজবাড়ী জেলার সনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত রুস্তুম মিয়ার ছোট ছেলে ছিলেন। আজ বুধবার বেলা তিনটায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠ চত্বরে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তার আগে গোয়ালন্দ উপজেলা বিএনপির বর্তমান এবং সাবেক কমিটির নেতৃবৃন্দ আবু হেনা মোহাম্মদ সাইদুর রহমানের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

জানাজা নামাজে রাজবাড়ী-১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হক ভোলা মাষ্টার, প্রয়াত আবু হেনা মোহাম্মদ সাইদুর রহমানের বড় ভাই, গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কানাডা প্রবাসী আব্দুল হালিম মিয়াসহ গোয়ালন্দ এবং রাজবাড়ী জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে গোয়ালন্দ পৌরসভার কেন্দ্রীয় কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

এর আগে তিনি গোয়ালন্দ বাজারের নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। আকষ্মিকভাবে বেশি অসুস্থ্য হয়ে পড়লে গত সোমবার তাঁকে জরুরিভাবে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে মৃত্যু বরণ করেন। তাঁর মৃত্যুতে গোয়ালন্দ এবং রাজবাড়ী জেলা বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার