Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো সহ নানা আয়োজনে জেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকালে সূর্যোদয়ের সাথে তোপধ্বনি, সম্মুখযুদ্ধে নিহত শহীদ মুক্তিযোদ্ধাদের কবর ও শহীদ মু্ক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধা জানানো হয়।

রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, শহরের রেলগেট এলাকায় অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, লোকোশেড বদ্যভূমি, শহরের লক্ষ্মীকোলে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শহীদ রফিক, শফিক ও সাদিকের কবরস্থান এবং শহরের নিউ কলোনিতে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শহীদ আঃ আজিজ খুশির কবর স্থানে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন, রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোছা. শামীমা পারভিন সহ জেলা প্রশাসনের উর্দ্ধোতন কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

এছাড়া পরে শহরের রেল গেট এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। এছাড়া সকাল নয়টায় জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে দিন ব্যাপি বিজয় মেলার উদ্বোধন করে রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার মোছা. শামীমা পারভীন সহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ।

বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী অফিসার্স ক্লাব চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে তালিকাভুক্ত ৩৮৭ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। শুরুতে তাঁদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে প্রত্যেকের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন, সন্ধ্যায় শিশুদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার