Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ

কালুখালীতে রসুন খেত থেকে কৃষকের লাশ উদ্ধার

রাজবাড়ী মেইল ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ৮:৩১ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার তালতলা এলাকায় রসুন খেত থেকে কদম আলী শেখ (৫৭) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের নারায়ণদিয়া তালতলা এলাকার ঠান্ডু মৃধার রসুন খেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত কদম আলী শেখ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া শিকদার পাড়ার মৃত ওসমান গণি শেখের ছেলে।

নিহত কদম আলীর ছেলে আবজাল শেখ জানান, সোমবার বিকেলে তার বাবা উপজেলার পশ্চিম হরিণবাড়িয়া বাজারে মূলা ও ধনিয়াপাতা বিক্রি করতে যান। রাত হয়ে গেলেও তার বাবা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি করতে বের হন। এক পর্যায়ে রাত ১১টার দিকে কালিকাপুর ইউনিয়নের নারায়ণদিয়া তালতলা এলাকার ঠান্ডু মৃধার রসুন খেতে তার বাবার লাশটি পাওয়া যায়। ওই রসুন খেতের ভেতর দিয়েই তাদের বাড়ি থেকে পশ্চিম হরিণবাড়িয়া বাজারে যাতায়াতের রাস্তা রয়েছে। রাস্তা থেকে ৪-৫ হাত দূরেই খেতের মধ্যে লাশটি পাওয়া যায়। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মধ্যরাতেই ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ছেলে আবজাল শেখের দাবি তার বাবাকে হত্যা করা হয়েছে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, সোমবার রাত ১২টার দিকে খবর পেয়ে পুলিশ ওই রাতেই ঘটনাস্থল থেকে কৃষক কদম আলীর লাশের সুরতহাল করে ভোরের দিকে থানায় আনে। তার পরিবারের সদস্যদের দাবি, কৃষক কদম আলী শেখকে হত্যা করা হয়েছে। আমরা তার শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখতে পাইনি। এ ব্যাপারে কালুখালী থানায় একটি অপমৃত্যু (ইউডি) রেকর্ড করা হয়েছে।

ওসি আরো বলেন, লাশটি ময়না তদন্তের জন্য আজ মঙ্গলবার রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। হত্যার আলামত পাওয়া গেলে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার