Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

রাজবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে গমবীজ ও সার বিতরণ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার প্রায় আড়াই হাজার কৃষকের মাঝে ব্লাষ্ট রোগ প্রতিরোধী, খড়া ও তাপ সহিষ্ণু উচ্চ ফলনশীল বারি জাতের গমবীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় দুই ধাপে এ সহায়তা প্রদান করা হয়।

প্রথম ধাপে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট এক হাজার ৪৭০ জন এবং দ্বিতীয় ধাপে সাতটি ইউনিয়নের আরো এক হাজার ৩০ জনসহ মোট দুই হাজার ৫০০ জন কৃষকের মাঝে এ গমবীজ ও সার বিতরণ করা হয়। দেশে প্রতিবছর গমের প্রচুর চাহিদা রয়েছে। চাহিদা পূরণে বিদেশ থেকে গম আমদানি করতে হয় সরকারকে। গমের উৎপাদন বাড়াতে এবং ঘাটতি পূরণে ব্লাষ্ট রোগ প্রতিরোধী, খড় ও তাপ সহিষ্ণু উচ্চ ফলনশীল বারি জাতের গমবীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ২০ কেজি গমবীজ, সাথে ১০ কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার বিণামূল্যে বিতরণ করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার