Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. স্বাস্থ্য

রাজবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত

রাজবাড়ী মেইল ডেস্ক
১৫ অক্টোবর ২০২৪, ৯:৪৪ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত-সর্বদা গুরুত্বপূর্ণ” এই স্লোগানে রাজবাড়ীতে মঙ্গলবার বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও হাত ধোয়া কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের আ¤্র কানন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যারয়ের সামনে আলোচনা সভা ও হাত ধোয়া কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক। এসময় অন্যান্যের মধ্যে জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরিফ আল রাজিব, এস্টিমেটর নুর নবী ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে শিশু, বয়স্ক সহ সব শ্রেনীর মানুষকে স্বাস্থ্য সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। একই সাথে নিজেকে সুস্থ্য ও স্বাস্থ্য সম্মতভাবে জীবন যাপন অপরিহার্যের কথা বলা হয়। খাবার পরিবেশন ও শৌচাগার ব্যবহারের আগে ও পরে প্রত্যেককে হাত ধোয়া অবশ্যই জরুরী বলে জানান বক্তারা।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার