Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. ধর্ম ও জীবন

রাজবাড়ীতে ভিন্ন আয়োজনে বিনোদপুর যুবসংঘ মন্দিরে শেষ হলো দুর্গাপূজা

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ অক্টোবর ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে দশমীতে বিভিন্ন পূজামন্ডপে আনন্দঘন পরিবেশে প্রতিমা বিসর্জন শেষ করেছে সনাতন ধর্মবলম্বিরা।সনাতনী  হিন্দু সম্প্রদায় সবচেয়ে বড় আয়োজনকে ঘিরে তাদের এবারের বিজয়া দশমী শেষ করে প্রতিমা বিসর্জন করেন সনাতনী সম্প্রদায়।

তবে জেলার বিভিন্ন পূজামন্ডপের ভিন্ন ভিন্ন আয়োজনের মধ্যে বিনোদপুর আমতলা যুবসংঘ দুর্গাপূজার আয়েজন ছিল বড় পরিসরে।এ পূজায় মানুষের বিচরন, প্রতিমা তৈরী, সাজসজ্জা সহ বিভিন্ন ধরনের আলোকসজ্জা ছিলো চোখে পরার মত।রাজবাড়ীর এ মন্ডপে এবার ডিজে পার্টি আনা হয়।মনোমুগ্ধ পরিবেশে শত শত দর্শনার্থী ভিড় করে পূজা মন্ডপে। রাত দশটার দিকে প্রতিমা বিসর্জন করে কর্তৃপক্ষ।তবে গত কয়েক বছরের মধ্যে এবারই বড় পরিসরে তাদের পূজা মন্ডপগুলো সাজিয়েছে।

এদিকে ভাজনচালা শীতলা কালিমন্দির পূজা মন্ডপের পূজার আয়োজনও ছিল ভিন্ন মাত্রার।এখানে বিকেল থেকে প্রতিমা দেখতে শত শত মানুষের ঢল নামে।এ পূজা মন্ডপের সার্বিক তত্বাবধানে ছিলো লেন বিপ্লব কুমার সাহা।

তিনি জানান, এ বছর তাদের পূজা মন্ডপে মানুষের ভির বেশি ছিলো।সকাল থেকে মানুষ মন্ডপে সিদুর পূজার মাধ্যমে দিনটি উপভোগ করে। সন্ধ্যার পর তাদের প্রতিমা বিসর্জন করেন গোদার আাজার ঘাট এলাকায়।

বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের ঢল নামে।রাজবাড়ী সদর উপজেলায় এবার ১০৯টি ও পৌরসভায় ২৬টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হয়। জেলায় ৪৩৭ টি মন্ডপে পূজার আয়োজন করা হয়।

বিনোদপুর আমতলা যুবসংঘ দুর্গাপূজা মন্দিরের সভাপতি পরিমল কুমার সরকার জানান, বিগত বছরগুলোতে পূজা পালনের আয়োজন ছিল কম। এবার তাদের দুর্গাপূজার আয়োজন বড় পরিসরে করেছেন।তাদের মন্ডপে এই প্রথম ডিজে পার্টির আয়োজন করা হয়।তবে তারা পূজার আয়োজন শুরু থেকে শেষ পর্যন্ত করতে পেরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আনসার সদস্যরা নিয়োজিত থাকায় তাদের ধন্যবাদ জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার