Rajbarimail.com
ঢাকা, রবিবার , ৮ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ

রাজবাড়ীতে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ অক্টোবর ২০২৪, ৮:৪১ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিযনের মহিষাখোলা গ্রামে সাড়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার পরিবার থেকে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তার বাড়িও ওই একই গ্রামে।

থানায় দায়েরকৃত অভিযোগে নির্যাতনের শিকার শিশুটির বাবা জানায়, গত শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে শিশুটি বাড়ির পাশে নদীতে স্থানীয়দের সাথে মাছ ধরতে দেখতে নদীর পাড়ে যায়। নদীর পাড় থেকে ফিরে বিকেল ৪টার দিকে প্রতিবেশীর বাড়িতে আমড়া খেতে যান। এসময় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির ওই ব্যক্তি কৌশলে ঘরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে। এতে তার মেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। ওইদিন কিছু না বলায় রাতে মেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। পরদিন শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেয়েকে বাড়িতে না পেয়ে খোঁজ করতে থাকে।

প্রতিবেশীর বাড়ির অভিযুক্ত ব্যক্তির স্ত্রীর কাছে অসুস্থ্য জনিত অবস্থায় নিজের মেয়েকে কথা বলতে দেখে। এসময় অসুস্থ্য হওয়ার কারন জানতে চাইলে ধর্ষকের স্ত্রী শিশুটিকে তার স্বামী ধর্ষণ করেছে বলে স্বীকার করে এবং বিষয়টি কাউকে না জানাতে শিশুটির মাকে অনুরোধ করেন। বিষয়টি কাউকে কিছু না বলে বাড়ি ফিরে বিষয়টি তাঁকে (শিশুটির বাবা) ধর্ষণের কথা খুলে বলে। পরে পরিবার ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের পরামর্শে পরদিন রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ৫৫ বছর বয়সী ওই ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, শিশু ধর্ষণের ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার