Rajbarimail.com
ঢাকা, রবিবার , ৮ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. বিজ্ঞান-প্রযুক্তি
  8. আলোচিত খবর

রাজবাড়ীতে ফেসবুকে উসকানিমূলক পোষ্ট দেওয়ায় আরো একজন গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ১০:২৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ফেসবুকে উসকানিমূলক পোষ্ট দেওয়ার অপরাধে রাজবাড়ী জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ মো. তছির উদ্দিন (৪০) নামের আরো একজনকে গ্রেপ্তার করেছে। সে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া এলাকার জরি মিস্ত্রির ছেলে। আজ শনিবার সকাল ৬টার দিকে ঝিনাইদহর সদর থানার পৈলানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোষ্ট দেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার রাজবাড়ী সদর থানা পুলিশ সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামী ছিলেন গ্রেপ্তারকৃত মো. তছির উদ্দিন। প্রধান অভিযুক্ত আসামী মো. ফরহাদ মিয়াকে (৩৩) মামলা দায়েরের আগের দিন বুধবার দিবাগত মধ্যরাতে পুলিশ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। ফরহাদ মিয়া সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাগমারা মাটিপাড়া গ্রামের নান্নু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তছির উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় অনলাইনে ভাইরাল হওয়ার জন্য মামলার প্রধান অভিযুক্ত আসামী ফরহাদের পরামর্শে সামাজিক মাধ্যমে শারদীয় দুর্গাপূজা নিয়ে তিনি ভিডিওটি প্রকাশ করেন। এর আগে গ্রেপ্তারকৃত ফরহাদ মিয়া নিজের ফেসবুক আইডিতে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেনী ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত বা উসকানিমূলক পোস্ট দেয়। এতে এলাকার জনসাধারণ ও বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে প্রতিক্রিয়া ও বিদ্বেষ সৃষ্টি করে। এলাকার জনসাধারণ বিষয়টি রাজবাড়ী সদর থানা পুলিশকে জানালে পুলিশ সুপার মোছা. শামীমা পারভীনের নির্দেশে সদর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ মফিজুর রহমান বুধবার দিবাগত মধ্যরাতে বাড়ি থেকে ফরহাদ মিয়াকে গ্রেপ্তার করে। এসময় তার ব্যবহৃত মুঠোফোন চেক করে ঘটনার সত্যতা পান। পরে পুলিশ তার ব্যবহৃত অপ্পো মোবাইল ফোন জব্দ করে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকার জানান, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি চক্র সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে উসকানিমূলক পোষ্ট দিয়ে বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে। এমন অভিযোগে পুলিশ সুপার মোছা. শামীমা পারভীনের নির্দেশে প্রথমে ফরহাদকে গ্রেপ্তারের পর সত্যতা পাওয়ায় থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। মামলার দ্বিতীয় আসামী তছির উদ্দিকে জেলা গোয়েন্দা পুলিশ আজ সকালে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করে আজ দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার