Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. খেলাধুলা
  5. শিক্ষা

গোয়ালন্দে গ্রীষ্মকালীন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

রাজবাড়ী মেইল ডেস্ক
৮ অক্টোবর ২০২৪, ৬:৫২ অপরাহ্ণ

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ৫১ তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা শেষে বিকেলে উপজেলা হলরুমে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলার একাডেমিক সুপার ভাইজার তাহমিনা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাফফর আহমদ, চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম মিয়া, আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও বিভিন্ন ইভেন্টে ইভেন্টে বিজয়ীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ইউএনও বিশেষ উপহার হিসেবে উপজেলার প্রতিটি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় একটি করে ফুটবল প্রদান করেন। পাশাপাশি দৌলতদিয়া মডেল হাইস্কুলের পূর্বে স্থাপিত লোহার গোলবারের জন্য নেট প্রদান করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার