Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ

রাজবাড়ীতে যৌথ-বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ তিনজন গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
৫ অক্টোবর ২০২৪, ৬:৪৩ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে একটি ওয়ান শুটার গান, একটি দেশীয় তৈরি একনালা বন্দুক সহ তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।

আজ শনিবার (৫ অক্টোবর) ভোর রাতের দিকে পাংশ উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের অনাথ আলী শেখের ছেলে সজল শেখ (২৪), আজম মণ্ডলের ছেলে জিহাদ মণ্ডল (১৯) ও মৃত জনাব আলী মণ্ডলের ছেলে আলেফ মণ্ডল (৫০)। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সজল শেখের বিরুদ্ধে ইতোপূর্বে একটি অস্ত্র, তিনটি ডাকাতি প্রস্তুতির মামলা সহ মোট ছয়টি মামলা রয়েছে। সেনাবাহিনী আসামিদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারে পুলিশকে সহযোগিতা করেছেন।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত অপরাধী। যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ গ্রেপ্তারের পর আজ সকালে তাদেরকে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার