Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

রাজবাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

রাজবাড়ী মেইল ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সোমবার জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
“কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহুয়া শারমিন ফাতেমা।

সাদমান রাফির সঞ্চালনায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আজমীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগের সিনিয়র কনসালটেন্ড এএইচএম মাহমুদ উল্লাহ, বেসরকারী সংস্থা রাস এর নির্বাহী ও এনজিও ফেডারেশন এর সভাপতি লুৎফর রহমান লাবু, অভিভাবক প্রতিনিধি আনোয়ারা বেগম প্রমূখ।

এদিকে সোমবার বিকেলে জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত দৌলতদিয়া মডেল হাই স্কুল চত্বরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার