Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি
  5. কৃষি ও অর্থনীতি
  6. ধর্ম ও জীবন

বন্যার্তদের মাঝে চিকিৎসাসেবা ও খাদ্যসামগ্রী নিয়ে কেন্দ্রীয় কৃষকদল

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ আগস্ট ২০২৪, ৯:৪২ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক, রাজবাড়ীঃ স্মরণকালের ভয়াবহ বন্যায় ইতোমধ্যে পানিবন্দি হয়েছে ৩৬ লাখের অধিক মানুষ। পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এরই ধারাবাহিকতায় রোববার সকালে বৃষ্টি উপেক্ষা করে জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষকদলের পক্ষ থেকে নোয়াখালী ও লক্ষীপুরে বন্যার্তদের মাঝে শুকনো খাদ্য সামগ্রী, জরুরী চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি বন্যাদুর্গত এলাকায় পানিবন্দি মানুষগুলোকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পৌছে দেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি হাসান জাফিন তুহিন, সহসভাপতি মামুনুর রশিদ, সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এ্যাড. মো. আসলাম মিয়া, ভিপি ইব্রাহিম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল বাকী, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম সহ কেন্দ্রীয় যুবদলের সভাপতি, ছাত্রদলের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় এ্যাড. মো. আসলাম মিয়া বলেন, দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে ত্রাণ সামগ্রী সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। এর ধারাবাহিকতায় বৃষ্টি উপেক্ষা করে খোলা ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে আমরা কেন্দ্রীয় কৃষকদলের পক্ষ থেকে প্রথমে নোয়াখালী ও পরে লক্ষীপুরে বন্যার্তদের মাঝে শুকনা খাবার, জরুরি চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছি। তিনি আরও বলেন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যার যার সাধ্যমতো বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার