Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. আলোচিত খবর

কালুখালীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ জুলাই ২০২৪, ১১:৪৪ অপরাহ্ণ

Link Copied!

সাহিদা পারভীন, কালুখালী, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার পদ্মা নদীতে গোসল করতে গিয়ে সিয়াম শেখ (১৭) নামের এক  কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে কালুখালী উপজেলার গংগানন্দপুর গ্রামের  হিরু মোল্লার ঘাট এলাকার পদ্মা নদীর কোলে এ দুর্ঘটনাট ঘটে। নিহত কিশোরের নাম সিয়াম শেখ। সে ফরিদপুর জেলা সদরের চরমাধবদিয়া এলাকার সহিদুল ইসলামের পুত্র।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া আফরোজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিটকেলের দিকে লাশটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল লতিফ জানায়, বুধবার সকালে সিয়াম পদ্মা নদীর কোলে বর্ষার নতুন পানিতে গোসল করতে নামে। এ সময় তার বন্ধুরা নদীতে ফুটবল ফেলে দেয়। সিয়াম বলটি তুলতে গেলে নদীর গভীর পানিতে ডুবে যায়। এরপর তার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে খবর পেয়ে দুপুরের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নদী থেকে সিয়ামের লাশটি উদ্ধার করে।

কালুখালী উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. বাকিবিল্লাহ জানান, আমরা দুপুরের খাবার খেতে যাবো। এসময় হিরু মোল্লার ঘাট এলাকায় সিয়াম নামের এক যুবকের পদ্মা নদীর পানিতে ডুবে যাওয়ার সংবাদ পাই। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদীতে সন্ধান চালিয়ে পানিতে ডুবে লাশটি উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

স্থনীয়রা কয়েকজন জানান, সিয়াম শেখ দুইদিন আগে কালুখালীর কামিয়া গ্রামের ফুপা হারুন অর রশীদ এর বাসায় বেড়াতে আসে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার