Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল ও সম্পাদক কামরুল পুনরায় নির্বাচিত

রাজবাড়ী মেইল ডেস্ক
১২ জুলাই ২০২৪, ৬:১০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মাদ সোহেল মিয়া (বার্তা২৪.কম ও দৈনিক সমকাল) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কামরুল (সময়ের কাগজ)। সর্বসম্মতিক্রমে ২০২৪-২০২৬ সালের এই দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (১২ জুলাই) সকালে উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক সমীর কান্তি বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভার পর দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে দ্বিতীয়বারের মতো মোহাম্মাদ সোহেল মিয়াকে সভাপতি ও কামরুজ্জামান কামরুলকে সাধারণ সম্পাদক সম্পাদক নির্বাচিত করে দশ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি দেবাশীষ বিশ্বাস (বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজ), যুগ্ন সাধারণ সম্পাদক তনু সিকদার সবুজ (ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্তবা রিজু (সময়ের প্রত্যাশা), কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা (অনুসন্ধান), সদস্য- জাকির হোসেন (গণসংহতি), সমীর কান্তি বিশ্বাস (সকালের সময়), অনিক সিকদার (আজকের পত্রিকা) ও আশরাফুল ইসলাম (নিউজ২১ বাংলা)। সাধারণ সভার শুরুতেই ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি প্রয়াত রঘুনন্দন শিকদারের আত্মার শান্তি কামনা করেন সকল গণমাধ্যমকর্মীরা।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার