Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

রাজবাড়ীতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ

রাজবাড়ী মেইল ডেস্ক
৮ জুলাই ২০২৪, ৮:৪৯ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১১২ জনের মাঝে ৭৩ বান্ডিল ঢেউটিন ও ৩ লক্ষ ৬৯ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (৭ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঢেউটিন ও অনুদানের চেক বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী এমপি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার মিতা। এতে সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের ইউডিএফ মোঃ নাজিউর রহমান।

এসময় সাংসদের ঐচ্ছিক তহবিল থেকে প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪৯ জনকে ১ লক্ষ ৮০ হাজার টাকার অনুদানের চেক ও দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৬৩ জনকে ১ লক্ষ ৮৯ হাজার টাকার অনুদানের চেক ও ৭৩ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী এমপি বলেন, সারা বিশে^ই জিনিসপত্রের দাম বেড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে দেশ পরিচালনা করছেন। শেখ হাসিনা সরকারকে গদি থেকে নামতে বললেই গদি থেকে নেমে যাবে তা ভাবার কোন সুযোগ নেই আর এই সরকারকে ক্ষমতা থেকে নামানোও এত সহজ ব্যাপার না। যখন দেশে শেখ হাসিনা সরকার থাকবে না তখন বুঝবেন শেখ হাসিনা সরকারকে এই দেশ ও দেশের মানুষের জন্য কতটা প্রয়োজন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার