Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ
  8. আলোচিত খবর

রাজবাড়ীতে মাদক মামলায় কৃষকলীগের সাবেক সভাপতির যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ী মেইল ডেস্ক
৪ জুলাই ২০২৪, ৬:৪৮ পূর্বাহ্ণ

Link Copied!

module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 5093; AI_Scene: (-1, -1); aec_lux: 335.15918; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে র‌্যাবের দায়ের করা মাদকদ্রব্য আইনে মামলায় গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান হাবিবকে (৩০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল দেওয়া হয়। বুধবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক, অতিরিক্ত দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার জা ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ) ধারায় এ রায় দেন।

হাবিবুর রহমান গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি। ২০২২ সালের সেপ্টম্বর মাসে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে হাবিবুর রহমান সভাপতি নির্বাচিত হন। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে পরের বছর ২০২৩ সালের ২১ অক্টোবর কৃষকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে হাবিবকে সভাপতি পদ থেকে বহিস্কার করা হয়। হাবিবুর রহমান গোয়ালন্দ পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি গ্রামের জোনাব আলীর ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১ মে তারিখে ফরিদপুর র‌্যাব-৮ ২নং কোম্পানীর ডিএডি মো. রফিকুল ইসলামসহ র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ শহরের কুমড়াকান্দি নিজ বাড়িতে মো. হাবিবুর রহমানের ফেনসিডিলের একটি বড় চালান রেখেছে বলে জানতে পারেন। এর পর ওইদিন দিবাগত রাত পৌনে ১১টার দিকে হাবিবের নিজ বাড়ির বসত ঘরের খাটের নিচ থেকে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ সময় র‌্যাব সদস্যরা ওই ফেনসিডিলসহ হাবিবকে গ্রেপ্তার করে।

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) উজির আলী শেখ বলেন, র‌্যাব বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় কৃষকলীগ নেতা হাবিবুর রহমান জামিনে ছিলেন। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে আজ বিচারকার্যের চূড়ান্ত রায়ের দিন ধার্য্য ছিল। যার প্রেক্ষিতে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জা আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় শুনানিকালে আদালতের হাবিব উপস্থিত ছিলেন। রায় শেষে তাঁকে কারাগারে প্রেরণ করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার