Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. সাহিত্য ও সংস্কৃতি

গোয়ালন্দ শিল্পকলা একাডেমি’র আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৬ জুন ২০২৪, ৮:৪৫ পূর্বাহ্ণ

Link Copied!

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উপজেলা অডিটোরিয়াম এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি জ্যোতি বিকাশ চন্দ্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল।

উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উত্তম কুমার ঘোষ, শিবালয় উপজেলা শিল্প একাডেমীর সাধারণ সম্পাদক বাবুল আকতার মঞ্জু, গোয়ালন্দ উপজেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক নির্মল কুমার চক্রবর্তী, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়াসহ বিভিন্ন সংগীত সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির সংগীতশিল্পী ও উপজেলার অন্যান্য সংগঠনের শিল্পীরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশনের পাশাপাশি আধুনিক গান পরিবেশন করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার