Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি
  5. ধর্ম ও জীবন

হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী ও ৬০টি পরিবারের মধ্যে ঈদ উপহার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৯ জুন ২০২৪, ৮:৪৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোয়ালন্দে সাসাজিক সংগঠন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন এর উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ৫০ জন প্রতিবন্ধীর মাঝে ২৫ হাজার টাকা ঈদ উপহার দিয়েছেন। ঈদের আগের দিন রোববার (১৬ জুন) বিকেলে দৌলতদিয়ায় গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নিজস্ব কার্যালয়ে ঈদ উপহার হিসাবে এ নগদ অর্থ তুলে দেয়া হয়। হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন নিজে উপস্থিত থেকে প্রতিবন্ধী উন্নয়নের সভাপতি মো. রতন শেখের হাতে তুলে দেন এ উপহার।

এসময় গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মো. মুন্নাফ শেখের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম, দৌলতদিয়ার কৃতি সন্তান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বুলবুল প্রমুখ।

হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসাইন বলেন, প্রতিবন্ধীরা আমাদের খুবই আপনজন। আমি দৌলতদিয়ার সন্তান আর দৌলতদিয়াবাসী সবাই আমার আপনজন। আজ প্রতিবন্ধী ভাই ও বোনদের পাশে দাঁড়াতে পেরে খুবই ভালো লাগছে। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা নিজেরা পরিশ্রম করে ঝাড়ু তৈরির যে উদ্যোগ নিয়েছে এজন্য আমি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের ঝাড়ু তৈরির কাজকে সামনে এগিয়ে নেয়ার জন‍্য সাধ‍্যমত তাদের পাশে থাকার চেষ্টা করবো।

অপরদিকে একই দিনে বিকালে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ৬০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, ডাল, তেল, কিচমিচ, গুড়ো দুধ, পোলার চাউল সহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার