Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. শিক্ষা

দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

রাজবাড়ী মেইল ডেস্ক
১১ জুন ২০২৪, ৯:২৬ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শিশু শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোয়ালন্দ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুর এর উপ-সহকারী পরিচালক মো. কামরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুর এর সহকারী পরিদর্শক মো. শামীম আহমেদ প্রমূখ।

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে অংশ গ্রহণ করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাহাজ উদ্দিন মন্ডল ইনষ্টিটিউট এর প্রধান শিক্ষক আরিফা বেগম। দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য রাশেদুল হক রায়হান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মো. নজরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব ঘোষ, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, অভিভাবকগন উপস্থিত ছিলেন। পরে আয়োজিত কুইজ প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার