Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. স্বাস্থ্য

গোয়ালন্দে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

রাজবাড়ী মেইল ডেস্ক
১ জুন ২০২৪, ৮:৪৮ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন এর ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মঈনুল আহসান।

এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্তকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তা ফারসিম তারান্নুম হক, আবাসিক মেডিকেল অফিসার মো. শরিফুল ইসলাম, ইপিআই কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিম তারান্নুম হক জানান, দিনব্যাপী এ ক্যাম্পেইনে গোয়ালন্দ উপজেলায় ৯৯টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হচ্ছে। এর মধ্যে দৌলতদিয়া যৌনপল্লী ও ভাসমান শিশুদের জন্য একটা ক্যাম্প করা হয়েছে। এছাড়া কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য সরকারী স্বাস্থ্যসেবা কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। পৌরসভা ও উপজেলার অন্যান্য এলাকায়ও ইপিআই কেন্দ্রগুলোতে এ কার্যক্রম চলবে।

তিনি জানান, ভিটামিন ‘এ’ প্লাস দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। তাই সকলকে এই কার্যক্রমকে বেগবান করার জন্য সকলকে আহবান জানান তিনি।

উল্লেখ্য, ৬মাস থেকে ১১মাস বয়সী শিশুদের লক্ষ্যমাত্রা ২ হাজার ১৭৫জন, এবং ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত লক্ষ্যমাত্রা ১৪ হাজার ২৮০ জন। ৬-১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল, ১২-৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার