Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. স্বাস্থ্য

গোয়ালন্দে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৯ মে ২০২৪, ১০:৩০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ১ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে মঙ্গলবার (২৮ মে) দুপুর ১টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিম তারান্নুম হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. কবির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন সহ ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ কর্মী ও বিভিন্ন এনজিওকর্মী।

জানা গেছে, ১ জুন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৫০০’শ শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত ১৪ হাজার ২০০’শ শিশুকে ‘এ’ প্লাস ভিটামিন খাওয়ানো হবে। হাসপাতালের স্থায়ী কেন্দ্র সহ সর্বমোট ৯৯টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল, ১২-৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তাই অভিভাবকগণ ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে নিকটস্থ কেন্দ্র সমূহে গিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াতে হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার