Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

বালিয়াকান্দিতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দুধ দিয়ে গোসল

রাজবাড়ী মেইল ডেস্ক
২৩ মে ২০২৪, ৬:৫৬ পূর্বাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে দুধ দিয়ে গোসল করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এহছানুল হাকিম সাধন। বুধবার (২২ মে) সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরশী গ্রামের নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করেন তিনি।

এহসানুল হাকিম সাধন বলেন, তার মা ও চাচি প্রতিজ্ঞা করেছিলেন, জয়লাভ করলে দুধ দিয়ে তাকে গোসল করাবেন সেই ইচ্ছাটা গ্রামবাসি পূরণ করলেন। তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর (বুধবার ২২ মে) সকাল ১১ টায় নিজ বাসভবনে তার গ্রামবাসি ১৫ লিটার দুধ দিয়ে তাকে গোসল করান।

জানা গেছে, উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি ওই উপজেলার আনন্দ বাজার কুরশি গ্রামের মৃত গোলাম মহিউদ্দিনের ছেলে। মঙ্গলবার (২১ মে) রাতে ভোট গণনা শেষে এহছানুল হাকিম সাধনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম।

বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এহছানুল হাকিম সাধন মোটরসাইকেল প্রতীকে ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার