Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. শিক্ষা
  6. ধর্ম ও জীবন

 হিটস্ট্রোকে গোয়ালন্দে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
২৪ এপ্রিল ২০২৪, ১০:৩৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে হিটস্ট্রোকে মো. নুর ইসলাম মাষ্টার (৭৫) নামের এক অসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে অসুস্থ্য অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানেই তিনি মৃত্যু বরণ করেন। তিনি গোয়ালন্দ পৌরসভার ৮নম্বর ওয়ার্ড বালিয়াডাঙ্গা গ্রামের প্রয়াত ওয়াজেত আলী খান এর ছেলে। তিনি তিন ছেলে ও এক কন্যা সন্তানের জনক। কয়েক বছর আগে তার স্ত্রীও মারা গেছেন।

মৃত নুর ইসলাম মাষ্টারের ভাতিজা আসাদুজ্জামান রুমি জানান, পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধ নুর ইসলাম মাষ্টার ফরিদপুরের চর কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কয়েক বছর আগে তিনি অবসর নেয়ার পর নিজ গ্রামের বাড়ি গোয়ালন্দে ফিরে আসেন। তিনি বেশ কয়েক বছর ধরে ডায়াবেটিক সহ নানা রোগে আক্রান্ত ছিলেন। আজ বুধবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে গরমে তিনি হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে প্রথমে তাঁর মাথায় পানি ঢালেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে আমরা দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে চিকিৎসা শুরুর পর পরই বেলা ১১টার দিকে নুর ইসলাম মাষ্টার মৃত্যুবরণ করেন। আজ রাতেই গোয়ালন্দ পৌরসভার কেন্দ্রীয় কবর স্থানে দাফনের প্রস্তুতি চলছে।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিম তারান্নুম হক প্রথম আলোকে বলেন, তিনি ডায়াবেটিক কিটোএসিডোসিস রোগে আক্রান্ত ছিলেন। পাশাপাশি প্রচ- তাপদাহের কারনে আজ সকালে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসা শুরুর কিছুক্ষণ পরই তিনি মারা যান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার