Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. স্বাস্থ্য

রাজবাড়ীতে ডায়রিয়া সহ বিভিন্ন রোগীর চাপ, চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ

রাজবাড়ী মেইল ডেস্ক
২১ এপ্রিল ২০২৪, ৯:৪৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ তীব্র দাবদাহে রাজবাড়ীর জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র গুলোতে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত রেগীদের অত্যাধিক চাপ দেখ গেছে। রোগীর চাপে হাসপাতাল কতৃপক্ষ চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে।

রোববার সকালে জেলা সদর হাসপাতালে দেখা যায়, তীব্র গরমে আক্রান্ত রোগীরা আউটডোর ও ইনডোরে ভিড় করে চিকিৎসা সেবা নিতে আসছেন। এর মধ্যে গরম জনিত রোগী বেশি। ডায়রিয়া আক্রান্ত হয়ে সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ৩০ জন রোগী  ভর্তি রয়েছে। এর মধ্যে শিশু ও বয়স্ক রোগীরাই বেশি। সকাল ১০ টা পর্যন্ত ২২ বেডের ডায়রিয়া ওয়ার্ডে ৩৫ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। বেলা বাড়ার সাথে সাথে রোগীর চাপ আরো বাড়বে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ডায়রিয়া ছাড়াও জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া সহ নানা ধরনের রোগীদের চাপ রয়েছে হাসপাতালে।

রোগীর চাপে ১০০ বেডের হাসপাতালে বর্তমানে আড়াইশো রোগী ভর্তি রয়েছে।এর মধ্যে তীব্র গরম জনিত রোগীর সংখাই বেশি। স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে তিন চার গুন বেশি রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। ইনডোর ভর্তি রোগীদের পাশাপাশি আউটডোরে চিকিৎসা নিচ্ছেন ১হাজার দুইশ থেকে দের হাজার রোগী।

সদর হাসপাতালের তত্বাবধায়ক শেখ মো. আব্দুল হান্নান জানান, তীব্র রোদ ও অতি মাত্রায় গরমের কারনে হাসপাতালে রোগীর চাপ বেশি রয়েছে।এতে হাসপাতালের বেড ছাড়িয়ে ফ্লোরেও চিকিৎসা সেবা দিতে হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় দের হাজার রোগী শুধু আউটডেরে চিকিৎসা দিতে হচ্ছে। ইনডোরে ১০০ বেডের হাসপাতালে বর্তমানে ২৫০ জন রোগী ভর্তি আছে।তবে ঔষধ থাকায় রোগীদের চিকিৎসা সেবা দিতে পারছেন বলে জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার