Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

রাজবাড়ী সদর থানায় বাজার ব্যাবসায়ী কমিটির সাথে মতবিনিময় সভা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৩ মার্চ ২০২৪, ৬:১২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর থানার আয়োজনে সদর উপজেলার বিভিন্ন বাজার ব্যাবসায়ী কমিটির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় হাট বাজারের বিভিন্ন সমস্যা, সমাধানে তথ্য আদান প্রদানে একটি হোয়াটসআপ গ্রুপ খোলার কথা জানানো হয়।এ গ্রুপে সবসময় তথ্য দিয়ে সদর থানাকে যেকোন বিষয়ে অবহিত করা যাবে। শনিবার দুপুরে সদর থানার আয়োজনে থানা প্রাঙ্গনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখারুল আলম প্রধান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানার এস. আই মো. রানা, রাজবাড়ী চেম্বার অব কমার্সের সহ সভাপতি মো. জাকির হোসেন, উড়াকান্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দীন সেখ প্রমূখ।

এ সময় সদর উপজেলার ৪০টি হাট বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকরা উপস্থিত ছিলেন।সভায় বিভিন্ন বাজার ব্যাবসায়ী কমিটির বাজারের নানা সমস্যা বক্তৃতায় উপস্থাপন করেন।

বাজার ব্যাবসায়ী কমিটির কতৃপক্ষকে বাজারের সার্বিক অব্যবস্থাপনা দূর করে নিয়মতান্ত্রিক ব্যবস্থায় পরিচালনা করতে থানার সহযোগীতা দেওয়ার কথা জানান সদর থানা ও অতিরিক্ত পুলিশ সুপার।বাজারে রাত দশটার পর যেন কোন দোকান খোলা না থাকে সে ব্যাপারে কমিটিকে অবহিত করা হয়।বাজার গুলোতে রাতের বেলায় চুরি, ডাকাতি, মাদক সেবন, মাদক বিক্রি বন্ধে নৈশ প্রহরী দ্বারা পাহারার ব্যাবস্থা যেন দ্রুত করা হয় সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে।এতে সদর থানা পুলিশ সার্বক্ষনিক সহযেগীতা করবে বলে জানানে হয়। যে কোন সমস্যার জন্য তথ্য প্রদানে একটি হোয়াটসআপ গ্রুপ খোলার কথা জানায় থানা কর্তৃপক্ষ।এ গ্রুপে সবসময়  সব ধরনের তথ্য দেওয়ার অনুরোধ জানান তারা।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার