Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

রাজবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিক্সায় থাকা গৃহবধূ ও শ্বশুরের মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ৭:২৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বাগমারা ছোটমোড় এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিক্সায় থাকা গৃহবধূ ও তার শ্বশুরের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, খালেদা আক্তার (৩৫) ও তার শ্বশুর জবেদ আলী মিয়া (৬৫)। নিহত খালেদা আক্তার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রস্করদিয়া গ্রামের প্রবাসী চাঁন মিয়ার স্ত্রী।

নিহতদের এলাকাবাসী সূত্র জানায়, শ্বশুরকে ডাক্তার দেখাতে অটোযোগে নিয়ে যাচ্ছিলেন খালেদা আক্তার। এ সময় রাবেয়া পরিবহনের একটি বাস অটোরিক্সাটিকে সজোড়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে খালেদা আক্তারের মৃত্যু হলেও তার শ্বশুর জবেদ আলী মিয়া চিকিৎসাধীন অবস্থা মৃত্যুবরণ করেন।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা জবেদ আলী মিয়াকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরে সেখান থেকে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) উৎপল কুমার জানান, বাসের ধাক্কায় অটো রিকশার দুই যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক বাসটি আটক করতে অভিযান পরিচালনা করছে। মরদেহের ব্যবপারে আইনগত প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার