Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

কালুখালীতে ওয়াজ থেকে ডেকে নিয়ে ব্যবসায়ী হত্যায় মূল আসামী গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৭ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালীর রূপসা বাজারের বিকাশ ব্যবসায়ী শরীফ খানকে (৩৯) দা দিয়ে কুপিয়ে হত্যা করার ঘটনার ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডের সাথে জড়িত মো. তরিকুল শেখ (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) সকালে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।

নিহত শরীফ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম ধামবাড়িয়া গ্রামের মৃত হাকিম খানের ছেলে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১১টার দিকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। আসামি মো. তরিকুল শেখ কালুখালী উপজেলার রুপসা বাজারের চাঁদ আলী শেখের ছেলে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে কালুখালি উপজেলার রূপসা সুইচ গেট বাজার এলাকায় জদুর সেলুনের দোকানের সামনে শরীফ খানের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। পরে শরীফের স্ত্রী গত বৃহস্পতিবারে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে কালুখালী থানায় মামলা দায়ের করেন। মামলা হবার পর কালুখালী থানা পুলিশ মাঠে কাজ করে বৃহস্পতিবার রাতেই হত্যাকান্ডের সাথে জড়িত তরিকুল শেখকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে তরিকুল জানায়, সে আর শরীফ একই বাজারে ব্যবসা করতো। আসামি তরিকুল অনলাইনে জুয়ার আসক্ত ছিলো এবং অনলাইনে জুয়া খেলে বহু টাকা হেরে গেছে। সে পরিকল্পনা করে বিকাশ ব্যবসায়ী শরীফকে হত্যা করে সে টাকা হাতিয়ে নিবে। শরীফকে হত্যা করার জন্য আসামি তার চাচাতো ভাইয়ের ঘর থেকে দা সংগ্রহ করে।শরীফ রাতে বাড়িতে খাবার খেয়ে রূপসা বাজারের পাশে গাঁয়েবি মসজিদে ছেলেকে নিয়ে ওয়াজ মাহফিলে আসেন। বাবা-ছেলে দুইজন বসে ওয়াজ শোনার সময় তারিকুল তাকে ডেকে নিয়ে যায়। পূর্বপরিকল্পনা অনুযায়ী রুপসা সুইচ গেট এলাকায় জদুর দোকানের সামনে আসামি তরিকুল তাকে দা দিয়ে মাথায় এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে।

পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ বলেন, ২৪ ঘন্টার মধ্যে হত্যাকন্ডের সাথে জড়িত তরিকুল শেখ নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার