Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

পাংশায় তিন জন ইয়াবা ব্যাবসায়ী ও নিয়মিত  মামলার ১ জন সহ ৪ জন গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৪, ৫:২৭ অপরাহ্ণ

Link Copied!

ইমরান হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা থানা পুলিশের অভিযানে ৫৫পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ী এবং নিয়মিত মামলার ১ জন আসামীসহ মোট ৪ জন আসামী গ্রেফতার করা হয়েছে।

গত শনিবার রাত ৮টার দিকে রাজবাড়ীর পাংশা মডেল থানার এএসআই  মোঃ আব্বাছ আলী ও তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে পাংশা থানার কাচারীপাড়া এলাকার মোঃ রতন প্রামানিক (৩৩) এর নির্মানাধীন সেমিপাকা চৌচালা টিনের ঘর থেকে মাদক দ্রব্য ইয়ারা ট্যাবলেট সেবনের সময় আরশেদ প্রামানিকের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রতন প্রামানিক(৩৩),হাবাসপুর (সাহাপারা) গ্রামের মো. শুকুর সরদারের ছেলে শেখ সাদী (২৬), গঙ্গানন্দিয়া এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আজিজুর রহমান মঞ্জু(৪৪) সহ তিন জনকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৫৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মাদক সেবনের কাজে ব্যবহৃত ১(এক) টি রাংতা কাগজ, ৪ (চার) টি গ্যাস লাইট, ৩টি  (তিন) ব্লেডের অধ্যাংশ ও ৩ (তিন) টি পাট খড়ির অংশ বিশেষ উদ্ধার করেন।

রতন প্রামানিক(৩৩) বিরুদ্ধে ১টি মাদক ও ১টি অন্যান্য ধারার মামলাসহ মোট ২টি, শেখ সাদীর বিরুদ্ধে ১টি মাদক ও ১টি অন্যান্য ধারার মামলাসহ মোট ২টি মামলা, আজিজুর রহমান মঞ্জুর বিরুদ্ধে ১টি মাদক, ১টি চুরি ও ৩টি অন্যান্য ধারার মামলাসহ মোট ৫টি মামলা আছে।এদিকে পাংশা থানার এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় রবিবার নিয়মিত মামলার আসামী নটাভাঙ্গা গ্রামের আব্দুর রশিদের ছেলে শামীম শেখকে (৪৫) গ্রেফতার করেন। আসামী চারজনকেই আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)স্বপন কুমার মজুমদার জানান, আসামীদের ইয়াবা সেবন ও ব্যবসায়ী হিসেবে তিনজন ও নিয়মিত মামলার একজন সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার