Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

গোয়ালন্দে ভ্রাম্যমান আদালতে ৬ মাদকসেবীর জেল ও জরিমানা

রাজবাড়ী মেইল ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৪, ১০:৫৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন পোড়াভিটায় বুধবার (৩০ জানুয়ারী) ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬জনকে মাদকসেবনরত অবস্থায় আটকের পর জেল ও জরিমানা করেছে।

দন্ডপ্রাপ্তরা হলো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোরাপ মন্ডল পাড়ার পরান মন্ডলের ছেলে নয়ন মন্ডল (৩০), একই এলাকার মৃত লালমিয়া মন্ডলের ছেলে নাইম মন্ডল (২২), উত্তর দৌলতদিয়ার রেজেক সরদারের ছেলে আব্দুর রাজ্জাক সরদার (৩০), একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে আনছার আলী (৪০), সজ্জনকান্দা এলাকার মৃত রহিম শেখ এর ছেলে করিম শেখ (৫০) ও জুড়ান মোল্লার পাড়ার চেনেরুদ্দিন কাজীর ছেলে লিয়াকত কাজী (৬০)।

জানা গেছে, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট যৌনপল্লী সংলগ্ন পোড়াভিটায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মাদকসেবনরত অবস্থায় ৬ মাদকসেবীকে আটক করে।

 এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬ জন মাদকাসক্তকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকব্যবসায়ী ও মাদকবিরোধীদের গ্রেপ্তারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার