Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

৮ দিন পর উদ্ধার করা হলো পদ্মায় ডুবে যাওয়া ফেরি ‘রজনীগন্ধা’

রাজবাড়ী মেইল ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৪, ৬:৩০ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক, রাজবাড়ীঃ মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ৯টি পণ্যবাহী ট্রাক নিয়ে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি ৮ দিন পর উদ্ধার করা সম্ভব হয়েছে। গত বুধবার (২৪ জানুয়ারী) দিবাগত গভীর রাতে ফেরিটি উদ্ধার করে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে নদীর তীরে রাখা হয়।

নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরান ইমন বলেন, ফেরিটি উদ্ধারে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। নদীতে প্রচণ্ড স্রোত, কনকনে শীত ও ঘন কুয়াশার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি), নৌবাহিনী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ডুবে যাওয়ার পর ফেরিটি উল্টে যায়। ফেরিটির ওপর নদীর তলদেশে পলিমাটি পড়ে আটকে থাকে। এতে ২৪০ টন ওজনের ফেরিটির ওজন ৩০০ টন ছাড়িয়ে যায়। উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম দিয়ে ফেরিটিকে ওঠানো সম্ভব হয়নি। কারণ, উদ্ধারকারী জাহাজ দুটি ৮০ থেকে ৯০ টন ওজনের বস্তু ওঠানোর সক্ষমতা ছিল। গত শুক্রবার দুপুরে বিআইডব্লিউটিএর সবচেয়ে শক্তিশালী উদ্ধারকারী জাহাজ প্রত্যয় দুর্ঘটনাস্থলে আনা হয়। তবে এটির সক্ষমতা ২৫০ টন হওয়ায় ফেরিটিকে উদ্ধারে প্রত্যয়ও ব্যর্থ হয়। গত রোববার বিকেলে উদ্ধারকাজে যুক্ত হতে নারায়ণগঞ্জ থেকে অনুসন্ধানী জাহাজ ঝিনাই-১ ঘটনাস্থলে আসে।

বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক (নৌপথ) মো. আবদুস সালাম বলেন, বুধবার দুপুরে প্রত্যয়ের ক্রেনের সহায়তায় উল্টে থাকা ফেরিটিকে সোজা করা হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে ফেরিটি টেনে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের পাশে নদীর তীরে রাখা হয়।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম দিয়ে ডুবে যাওয়া মালবাহী দুটি যানবাহনের উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ডুবে যাওয়া ৯টি যানবাহনের মধ্যে সব কটি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে ৯টি ট্রাকসহ ডুবে যায় ফেরিটি। উদ্ধারকারী দলের সদস্যরা ২০ জনকে উদ্ধার করেন। এ ঘটনায় নিখোঁজ ছিলেন ফেরির দ্বিতীয় ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবির। সোমবার বিকালে দুর্ঘটনাস্থলের প্রায় ১৩ কিলোমিটার ভাটিতে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। অষ্টম দিনে আরও একটি ট্রাকসহ মোট ৯টি ট্রাক উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার