Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

রাজবাড়ী জেলা কারাগারে আসামির মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৪, ৮:৩২ পূর্বাহ্ণ

Link Copied!

মইনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা কারাগারের এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই আসামির নাম শহিদুল বিশ্বাস (৪৩)। তিনি জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, শহিদুল বিশ্বাস চেক জালিয়াতির মামলার আসামি ছিলেন।আজ ভোরে তিনি মঙ্গলবার হঠাৎ অসুস্থ হলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভর্তির আধা ঘন্টা পর তার মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ ব্রাদার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে জেলা কারাগার থেকে একজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার