Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. খেলাধুলা

গোয়ালন্দে খেলোয়াড়দের মান উন্নয়নে ক্রিকেট সেট উপহার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ

Link Copied!

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দঃ “খেলাধুলায় বাড়ে বল মাদক ও স্মার্ট ফোন ছেড়ে মাঠে চল” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার খেলাধুলার মান উন্নয়ন এবং রাজবাড়ী জেলায় অনুষ্ঠিত বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করার লক্ষে অনুর্ধ্ব- (১৪ ও ১৬) দলকে এক সেট ক্রিকেট সামগ্রী উপহার দেওয়া হয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে খেলোয়াড়দের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র নিজে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. শরিফুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্কুল শিক্ষক মাহাফুজুর রহমান মিলন, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল প্রমুখ খেলোয়াড়বৃন্দ।

ক্রীড়া সামগ্রী উপহার সম্পর্কে মাহাফুজুর রহমান মিলন বলেন, আসন্ন রাজবাড়ী জেলার কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৬ বছর বয়সের বালকদের ক্রিকেট টুর্নামেন্টে অংগ্রহণ নিশ্চিতকরণে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র এর নিকট ক্রীড়া সামগ্রী চেয়ে আবেদন করলে তারা আবেদনে সাড়া দিয়ে খেলোয়াড়দের হাতে এক সেট ক্রিকেট বল তুলে দেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার