Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. ধর্ম ও জীবন

গোয়ালন্দে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৩, ১০:২৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) বিকালে গোয়ালন্দ পৌরসভার  ৬নম্বর ওয়ার্ড ক্ষুদিরাম সরকার পাড়া এলাকার বালক সমিতির মন্দির প্রঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের গোয়ালন্দ উপজেলা শাখার আহ্বায়ক সুশীল কুমার রায়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক শ্রী নির্মল কুমার চক্রবর্তী।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুশীল কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রাজবাড়ী জেলার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সম্মেলন প্রস্তুত কমিটি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক শ্রী স্বপন কুমার দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জাতীয় কমিটির সদস্য অধ্যক্ষ সুশীল দত্ত তাপস, জেলা শাখার সদস্য সচিব ডা. সমীর কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলার সাবেক সহসভাপতি গোবিন্দ মন্ডল, গোয়ালন্দ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজবাড়ী সদর উপজেলার সাধারণ সম্পাদক দেবব্রত দে (বাদল), রাজবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক তন্ময় দাস, পূজা উদযাপন পরিষদের গোয়ালন্দ উপজেলার সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র ঘোষ। সম্মেলন সঞ্চালনা করেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অপূর্ব সাহা দ্বিজেন।

সম্মেলন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ৭১ সদস্য বিশিষ্ট গোয়ালন্দ উপজেলার সভাপতি হিসেবে সুশীল কুমার রায়, সাধারণ সম্পাদক অপূর্ব সাহা দ্বিজেন, সহসভাপতি সুকুমার মন্ডলেএবং গোয়ালন্দ পৌর শাখার সভাপতি হিসেবে রমেশ বিশ্বাস, সাধারণ সম্পাদক সুজিত কুমার দাসের নাম ঘোষনা করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার