Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

৯০ ভাগ লোককে দিয়ে নৌকায় ভোট দিতে হবে, এমন কথা বলায় রাজবাড়ী-২ আসনের আ.লীগের প্রার্থী জিল্লুল হাকিমকে শোকজ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৩, ৫:৫৩ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি, কালুখালী) সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমকে শোকজ করেছেন নির্বাচনি অনুসন্ধান কমিটি ২১০ (রাজবাড়ী-২) ও ২য় আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ শাহিনুর রহমান।

রোববার তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন নং-২১০ (রাজবাড়ী-২) সংসদ সদস্য পদপ্রার্থী মো. জিল্লুল হাকিমকে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধান লংঘন বিষয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

 কারণ দর্শানো নোটিশে বলা হয়, সংসদীয় আসন নং-২১০ (রাজবাড়ী-২) এর নির্বাচনি এলাকায় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্দিষ্ট নির্বাচনী এলাকার বাইরে গিয়ে অপর নির্বাচনী এলাকা সংসদীয় আসন নং-২০৯ (রাজবাড়ী-১) এর এলাকায় অবস্থিত রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় বিজয় দিবসে আলোচনা সভা করেন। ওই সভায় ৯০% লোককে দিয়ে নৌকায় ভোট দিতে হবে এবং নির্বাচনে ৯০% ভোটার জোটকেন্দ্রে হাজির করতে হবে বক্তব্য প্রদান করেন।

নির্বাচনী আচরণ বিধিমালা-২০০৮ অনুযায়ী নির্বাচনের তিন সপ্তাহ পূর্বে উক্তরূপ বক্তব্য প্রদান করায় নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হচ্ছে। উক্তরুপ বক্তব্য জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ এর ১১(৫) ও ১২ বিধির পরিপন্থি। নির্বাচনে ৯০% লোককে দিয়ে নৌকায় ভোট দিতে হবে ও নির্বাচনে ৯০টি ভোটার ভোটকেন্দ্রে হাজির করতে হবে বক্তব্য দ্বারা কি বুঝাতে চেয়েছেন বা উক্তরুপ বক্তব্য কেন নির্বাচনী আচরণ বিধিমালার লংঘন গণ্য হবে না সে মর্মে স্ব-শ্বরীরে উপস্থিত হয়ে বা মনোনীত প্রতিনিধির মাধ্যমে আগামী ১৯ ডিসেম্বর বেলা ১২ টার সময়ে কমিটির কার্যালয় (যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালত, রাজবাড়ী এর এজলাসে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হলো।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার