Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

গোয়ালন্দে গাঁজাসহ গ্রেপ্তার ২

রাজবাড়ী মেইল ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৩, ৬:০৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ী জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল মঙ্গলবার রাতে গোয়ালন্দ উপজেলার সাকের ফকির পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ আলাল উদ্দিন (৪১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আদর্শ গ্রামের মৃত মুনছের মন্ডল এর ছেলে। এছাড়া দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান চালিয়ে রবিউল মন্ডল (২২) নামের আরেক তরুণকে ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোতালেব হোসেন এর নেতৃত্বে গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড সাকের ফকির পাড়ায় অভিযান চালায়। এ সময় স্থানীয় তাদের সরদারের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ১ কেজি গাঁজা সহ আলাল উদ্দিনকে গ্রেপ্তার করে। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা। তার বিরুদ্ধে পূর্বেও আরেকটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই গোয়ালন্দ ঘাট থানায় গ্রেপ্তারকৃত আলাল উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পুলিশ একটি মামলা দায়ের করেছে।

এর আগে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির তপুর বাড়ির গলির ভিতর থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ মো. রবিউল মন্ডল (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। সে উপজেলার দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার মুক্তার মন্ডলের ছেলে। গ্রেপ্তারকৃতদের রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার