Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ
  6. আলোচিত খবর

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা সবুজ হত্যার অভিযোগে তরুণ গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজবাড়ী মেইল ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেখ সুমন সবুজকে গুলি করে হত্যার অভিযোগে শহিদুল ইসলাম ওরফে সাইফুল (২৭) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি ওয়ান শুটার গানও উদ্ধার করেছে পুলিশ।

তাকে গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে রাজধানী ঢাকার কেরানীগঞ্জের কালিগঞ্জ তেলঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে রাজবাড়ী থানা পুলিশের একটি দল। গ্রেপ্তার হওয়া সাইফুল রাজবাড়ী সদর উপজেলার গোপালবাড়ী গ্রামের সোহরাব শেখের ছেলে। ওয়ান শুটার গান উদ্ধারের ঘটনায় পরদিন বুধবার রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী ও রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুজ্জামান সিকদার জানান, ছাত্রলীগ নেতা সুমন সবুজ হত্যার পর থেকে শহিদুল ইসলাম সাইফুল আত্মগোপনে রয়েছে। গোপন সংবাদের তাকে গত মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার কেরানীগঞ্জের কালিগঞ্জ তেলঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে রাজবাড়ীতে নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ হত্যার সাথে জড়িত বলে সে স্বীকার করে এবং তার হেফাজতে আগ্নেয়াস্ত্র আছে বলেও অবহিত করে। যার প্রেক্ষিতে তার দেখানো মতে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের জনৈক জুয়েল মোল্লা ওরফে নিপুর বাড়ীর বাথরুমের পাশে রাখা ছাইয়ের মধ্য থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার