Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

গোয়ালন্দে ঢাকাগামী যাত্রীবাহি বাস থেকে ফেনসিডিলসহ দুই যাত্রী গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৩, ৫:৫০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো যশোরের চৌগাছা উপজেলার ছুটার হুদা গ্রামের আলেমান খাঁর ছেলে মো. শহীদ খাঁ (৩৫) ও একই উপজেলার দিঘরী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. মাসুম (২৫)। তাদের কাছ থেকে পুলিশ ৪৪ বোতল নিষিদ্ধ ফেনসিডিল জব্দ করে।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীজের সামনে ঢাকাগামী দূরপাল্লার যানবাহনে তল্লাশি চালায়। এ সময় জননী পরিবহন নামের একটি ঢাকাগামী যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ৪৪ বোতল ফেনসিডিলসহ শহীদ খাঁ ও মো. মাসুম নামের দুই বাস যাত্রীকে গ্রেপ্তার করা হয়। এর মদ্যে মাসুমের বিরুদ্ধে পূর্বেও আরেকটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।

ওসি আরো জানান, রোববার (৩ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা দায়ের শেষে রোববার দুপুরেই রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার