Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

মা ইলিশ সংরক্ষণ অভিযানে ফরিদপুর অঞ্চলের সেরা দৌলতদিয়া নৌ-পুলিশ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৯ নভেম্বর ২০২৩, ৪:৩২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ এ প্রশংসনীয় ভূমিকা রাখায় এবং নিয়মিত অভিযান পরিচালনা করায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ি প্রথম স্থান অর্জন করেছে। গতকাল শনিবার (১৮ নভেম্বর) দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জিএম সিরাজুল কবিরের হাতে প্রথম স্থান অর্জন করায় পুরস্কার স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, নৌ-পুলিশ ফরিদপুর অঞ্চলের আওতাধীন একটি থানা এবং ৮টি ফাঁড়ির মধ্যে প্রথম হয়েছে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ি।

নৌ-পুলিশ ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মো. আশিক সাঈদ দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জিএম সিরাজুল কবিরের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় নৌ-পুলিশ ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জিএম সিরাজুল কবির বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল হওয়ায় এ বছর ইলিশের উৎপাদন বাড়বে। মা ইলিশ রক্ষায় আমাদের যৌথ টিম কাজ করেছে। সবাই একযোগে কাজ করায় এবার অভিযানে ব্যাপক সফলতাও এসেছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার