Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

পদ্মায় বাল্কহেড থেকে চাঁদা তোলার সময় কার্গো ট্রলার সমিতির সভাপতি লুৎফর রহমান আটক

রাজবাড়ী মেইল ডেস্ক
১৫ নভেম্বর ২০২৩, ১০:১৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পদ্মার গোদার বাজার থেকে বাল্কহেড থেকে অবৈধভাবে বুধবার সাড়ে এগারোটার দিকে চাঁদা তোলার সময় একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম লুৎফর রহমান। সে রাজবাড়ী পৌর এলাকার ভবানীপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে।

লুৎফর রহমান নাম সর্বশ্ব কার্গো ট্রলার বাল্কহেড সমিতির রাজবাড়ী জেলার শাখার সভাপতি বলে দাবী করেন। তার এ সমিতির সরকার অনুমোদিত কার্ড রয়েছে এবং নদীতে শ্রমিকদের পরিচয় পত্র হিসেবে কার্ড প্রদান করে বলে জানান।

লুৎফর রহমান সহ কয়েকজন পদ্মা নদীতে চলাচলরত বালুবাহী প্রতিটি বাল্কহেড থেকে অবৈধভাবে ১ হাজার করে টাকা নিচ্ছিল। সে সময় সংবাদ পেয়ে রাজবাড়ী সদর থানার এস.আই কামরুল হাসান নদীতে গিয়ে তাকে আটক করেন।বাকি অন্যান্যরা পালিয়ে যায়।

লুৎফর রহমান দাবী করেন, আমি কার্গো ট্রলার বাল্কহেড সমিতির রাজবাড়ী জেলার শাখার সভাপতি। আমার বৈধ কার্ড রয়েছে। আমি নদীতে আমাদের শ্রমিকদের দেখতে গিয়ে ছিলাম। তখন পুলিশ এসে আমাকে আটক করে থানায় নিয়ে আসে।

রাজবাড়ী সদর থানার এস.আই কামরুল হাসান বলেন, নদীতে চলাচলরত বালুবাহী ট্রলার ও বাল্কহেড থেকে অবৈধভাবে টাকা নেওয়া হচ্ছিল। সে সময় আমি খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই। এসময় লুৎফর রহমান নামে একজনকে আটক করতে পারলেও বাকি কয়েকজন পালিয়ে যায়। বর্তমানে তাকে থানায় আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার