Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ধর্ম ও জীবন

গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা মুন্সীর মায়ের দাফন সম্পন্ন

রাজবাড়ী মেইল ডেস্ক
৭ নভেম্বর ২০২৩, ৮:০৯ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার দেওয়ান পাড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলহাজ্ব নাজিমুদ্দিন মুন্সীর সহধর্মিণী ও গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. মোস্তফা মুন্সী’র মাতা মাহিরুন নেছা’র (৯৬) দাফন সোমবার বিকেলে সম্পন্ন হয়েছে।

এর আগে বার্ধক্যজনিত কারণে সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতব্বর পাড়া এলাকায় মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কার্যালয়ে অবস্থিত নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ বহু আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। পরে বিকাল ৪টা ৪০ মিনিটে উপজেলা কোর্ট চত্বর মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এসময় রাজবাড়ী জেলা প্রশাসকের পক্ষ থেকে স্থানীয় সরকার শাখার উপপরিচালক আসাদুজ্জামান রিপন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল সহ পাংশা, কালুখালি এবং বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ উপজেলার চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামাগণ ও বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

জানাজা নামাজ পড়ান মরহুমার নাতি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক ও গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম মুন্সী। জানাযা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা নামাজের আগে মরহুমার কফিনে শ্রদ্ধা জানান, রাজবাড়ী জেলা আওয়ামী লীগ, গোয়ালন্দ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ সহ উপজেলা আওয়ামী লীগ।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন এক শোকবার্তায় বলেন, গোয়ালন্দ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সীর মাতার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার