Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি

মেট্রোরেল উদ্বোধনী মহাসমাবেশে যোগ দিলেন গোয়ালন্দের আ.লীগের নেতৃবৃন্দ

রাজবাড়ী মেইল ডেস্ক
৪ নভেম্বর ২০২৩, ১১:১৪ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বহু প্রতীক্ষিত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন করেছেন। মেট্রোরেল উদ্বোধন ও ঢাকা বিভাগীয় মহাসমাবেশে যোগ দিয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।শনিবার (৪ নভেম্বর) সকাল ৯ টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে মাইক্রোবাসযোগে তারা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক ফকির আমজাদ হোসেন, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির পলাশ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

মোস্তফা মুন্সী বলেন, ‘যারা সন্ত্রাস, জঙ্গিবাদ, অগ্নি সন্ত্রাস করে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা শান্তিতে বিশ্বাস করি। দেশ যেভাবে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে, আমরা সেভাবেই এগিয়ে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘আজ ঢাকাবাসীর জন্য এক ঐতিহাসিক দিন। ঢাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হওয়ার মাধ্যমে ঢাকাবাসীর সময় ও অর্থ সাশ্রয় হবে। প্রধানমন্ত্রীর উন্নয়কে বাধাগ্রস্ত করতে বিএনপি উঠেপড়ে লেগেছে। মনে রাখবেন আওয়ামী লীগ কাজে বিশ্বাসী, আজ তার আরেকটি প্রমাণ মেট্রোরেল। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের কোন বিকল্প নেই।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার