Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. শিক্ষা
  5. ধর্ম ও জীবন

ফরিদপুরের সদরপুরে ফেরদৌসী বেগম হাফিজিয়া মাদ্রাসার কৃতি শিক্ষর্থীদের সংবর্ধনা

রাজবাড়ী মেইল ডেস্ক
৩১ অক্টোবর ২০২৩, ১০:০৪ পূর্বাহ্ণ

Link Copied!

মাহবুব পিয়াল, ফরিদপুরঃ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ফরিদপুর অডিশনে সদরপুর উপজেলার ফেরদৌসী বেগম হাফিজিয়া মাদ্রাসার  কৃতি ৬ শিক্ষার্থী ইয়েস কার্ড পেয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহনের সুযোগ পাওয়াও বিজয়ী  শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জামতলা ফেরদৌসী বেগম হাফিজিয়া মাদ্রাসা চত্বরে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেষ্ট তুলে দেন চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইস্তাকুর রহমান আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারন সম্পাদক আব্দুল গফফার মেম্বার, অর্থ সম্পাদক আবুল কালাম মোল্লা, মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুর রব মাহমুদুর রহমান, শ্রেনী শিক্ষক হাফেজ মো. মন্জুরুল হক, হাফেজ মো. আবু সাঈদসহ আরো অনেকে।অনুষ্টানটি পরিচালনা করেন মাওলানা আব্দুর রাশেদ।

 গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ফরিদপুর জেলা পর্যায়ে ৫ পাড়া গুরুপে ১ম স্থান অধিকার করেন রাইচুল ইসলাম মুন্সি, ৭ম স্থান অধিকার করেন সজিবুল ইসলাম সজিব, ১০ পাড়া গ্রুপে ৪র্থ হন সিয়াম আহাম্মেদ, ৯ম স্থান অধিকার করেন তামিম হোসেন ও ৩০ পাড়ায় আকিদুল ইসলাম ৫ম স্থান অধিকার করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের রাউন্ড এ ইয়েস কার্ড পেয়ে প্রতিযোগিতায় অংশ নেবার সুযোগ পেয়েছে৷

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার