Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

পদ্মা নদীতে জেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে ৫ জেলের জেল, ১ লাখ মিটার জাল ধ্বংস 

রাজবাড়ী মেইল ডেস্ক
৩১ অক্টোবর ২০২৩, ১০:২৬ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় আটক ৫ জন জেলেকে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত এবং ২৪ কেজি ইলিশ দুটি এতিম খানায় বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত পদ্মা নদীর ধাওয়াপাড়া ঘাট থেকে অন্তার মোড় পর্যন্ত মোবাইল কোর্ট ও জেলা মৎস্য অধিদপ্তরের অভিযান পরিচালনা করে এসব জেলেদের আটক ও কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম বাবু। এ সময় রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীবসহ জেলা পুলিশের একটি দল অভিযানে অংশ নেন।

 উল্লেখ্য যে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (১২ অক্টোবর থেকে ২ নভেম্বর) পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ বাস্তবায়নে রাজবাড়ীর পদ্মা নদীতে প্রতিনিয়তই রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের সমন্বয়ে গঠিত ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি’ এ অভিযান পরিচালনা করে আসছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার