Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

পায়ুপথে হেরোইন বহনকারী গ্রেপ্তারকৃত যুবকের মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
১৬ অক্টোবর ২০২৩, ৭:৩৯ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ সম্প্রতি গোয়ালন্দ ঘাট থানা পুলিশের হাতে গ্রেপ্তারকৃত মাদক বহনকারী আসামী রাবেল শেখ (২৮) নামের এক আসামি মারা গেছেন। রোববার বিকেলে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে রোববার সকালে কারাগার থেকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। রাবেল শেখ জেলার বালিয়াকান্দি উপজেলা শহরের পশ্চিমপাড়া এলাকার আবুল শেখের ছেলে। পায়ুপথে হেরোইন বহন করার অভিযোগে করা মামলায় কারাগারে ছিলেন তিনি।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ সাংবাদিকদের বলেন, রাবেলের বিরুদ্ধে মাদক মামলা ছিল। গত ৭ অক্টোবর তাঁকে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়। কারাগারে তিনি অসুস্থ ছিলেন। রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, রোববার সকাল ১০টার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাঁর শ্বাসকষ্ট ছিল। তাঁকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে সাড়ে ১০টার দিকে তাঁকে ফরিদপুরে পাঠানো হয়। এ সময় তাঁর সঙ্গে অক্সিজেন সিলিন্ডার দিয়ে দেওয়া হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর দিবাগত রাতে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারের পাশে শহীদ মিনার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন রাবেল। এ সময় পুলিশ তাঁকে তল্লাশি করে কিছু পায়নি। কিন্তু তিনি এলোমেলো কথা বলছিলেন। একপর্যায়ে পুলিশ সদস্যরা আরও জিজ্ঞাসাবাদ করেন। পরে তিনি নিজের পায়ুপথ থেকে ১০ গ্রাম হেরোইন বের করে পুলিশকে দেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার