Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি

রাজবাড়ীতে সৈরাচার পতনের দাবী ও খালেদা জিয়ার মুক্তি ও  উন্নত চিকিৎসার দাবীতে বিক্ষোভ মিছিল

রাজবাড়ী মেইল ডেস্ক
৯ অক্টোবর ২০২৩, ১০:২১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সৈরাচার পতনের ১ দফা দাবী ও বেগম খালেদা জিয়ার মুক্তি ও  উন্নত চিকিৎসার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির ব্যানারে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, রাজবাড়ী -১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের বাস ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরকারী আদর্শ কলেজের সামনে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার অভাবে যদি কিছু হয় তাহলে এই দায় সরকারকেই নিতে হব।বেগম জিয়ার সু চিকিৎসার জন্য তাকে অবিলম্বে বিদেশে পাঠাতে হবে। এই বিনা ভোটে নির্বাচিত অবৈধ সরকারের পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাবোনা। আগামী নির্বাচন তত্বাবধায়ক সরকারের আন্ডারে করতে হবে। তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে পারবে। এই পরাজয়ের ভয়ে বর্তমান ফ্যাসিস্ট সরকার তত্বাবধায়ক সরকার দিতে ভয় পায়। দেশের জনগন আজ এই সরকারকে চায়না।তাই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে সুষ্ঠু নির্বাচন দিতে হবে অবিলম্বে।
বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি, উপজেলা ও পৌরসভার বিএনপির সহ জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছা সেবক দল, কৃষকদল সহ অংগ সংগঠনের সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তৃতা করেন, জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ন আহবায়ক গাজী আহসান হাবিব, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা প্রমূখ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার